তোর হাসির মাঝে লুকিয়ে আছে আমার সকল চাওয়া,
শত দুঃখের মাঝেও যেন তোর সুখের হাসি বড় পাওয়া !
তুই হাসলে অবাক হয়ে চেয়ে থাকি আমি
তোর হাসির চেয়ে আমার কাছে আর কিছু নেই দামি !
তোর ঐ হাসির জন্যই আমার উদাস হওয়া !
যদি চেয়ে থাকি তোর হাসি দেখে লাজ করিসনে সখা,
আমার মনের ভাষা বোঝে যেন দক্ষিণার ঐ হাওয়া !
তোর জাদু মাখা হাসির মাঝে আমার স্বপ্ন ভাসে,
তোর ভালবাসার লাজুক ছোয়ায় হৃদয় আমার হাসে ।
কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.
অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.