আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের একটি সুন্দর ও মনোরম পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিব। জায়গাটির নাম হচ্ছে " রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক’"... আমি আর আমার ফ্যামিলির সদস্যরা মিলে জায়গাটিতে ঘুরতে গেছিলাম। আপনাদের সাথে কিছু মুহুর্ত শেয়ার করবো।।
খুলনার বটিয়াঘাটা উপজেলার বরণপাড়ায় অবস্থিত রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটি।। খুলনার জিরোপয়েন্ট থেকে বাস, মাইক্রোবাস, ইজিবাইকসহ যেকোনো যানবাহনে সড়ক পথে এখানে আসা যায়। শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার অদূরে।।
পার্কে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন অত্যাধুনিক সব ব্যবস্থা।। রয়েছে পিকনিক স্পট,অ্যামিউজমেন্ট পার্কটিতে রয়েছে ক্যারোসেল, অক্টোপাস রাইড, নাগরদোলা, বাম্পার কার, সেল্ফ কন্ট্রোল্ড প্লেন, ট্রেন, ফ্লাইং কার, জাম্পিং ফ্রগ, লেডি বাগ, মটর রাইড, কেবল কার, সুনামি পুল, ওয়াটার স্লাইড রাইন্ড।।।
খুলনা শহরে যখন লোকালয় কোলাহলে ভিড়ে মানুষরা যখন মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। খুলনা শহর থেকে একটুখানি দূরে রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক’। এটি আপনার দিনটাকে স্মৃতিমধুর করে রাখতে পারেন। নিরব খোলামেলা পরিবেশ আশাকরি সবার ভালো লাগবে । একসময় খুলনা শহরে এমন প্রাকৃতিক পরিবেশ আর খুঁজে পাওয়া।।
নিম্নে আমি সকল ছবি দিয়ে রেখেছি।আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মত এখানেই বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।।