যশোরের গদখালি ফুল চাষের জন্য খুব বিখ্যাত একটি এলাকা । এখানে প্রচুর ফুল উৎপাদন হয়। বিভিন্ন প্রকার ফুলের মধ্যে এখানে জারবেরা , গলাপ , রজনিগন্ধা, গাধা ইত্যাদি ফুলের চাষ হয় । ছবিতে একজন বয়স্ক কৃষক কে দেখা যাচ্ছে । ইনি ফুল চাষে সফল একজন কৃষক । এই কৃষকের ১০ বিঘা জমিতে জারবেরা চাষ হয় । প্রতি বিঘাতে তার প্রতি বছর ২-৩ লক্ষ টাকা লাভ হয় । সেই হিসাবে তার প্রচুর পরিমাণে আয় হয়। যা একজন চাকুরীজীবীর তুলনায় অনেক বেশি । যদিও ফুল চাষে ঝুকি রয়েছে ।
গদখালি ভ্রমণ আমার অনেক কিছু অর্জন রয়েছে। এখানে অনেক কৃষকদের সাথে কথা বলেছিলাম । কৃষিতে তাদের কি কি সমেস্যা টা জানতে পেরেছিলাম । তারা কিভাবে ফুল চাষ শুরু করেছে সেটা জানতে পেরেছিলাম । এখানকার মাটি খুব উর্বর । কাজেই যে এলাকাতে মাটি উর্বর ও উঁচু এলাকা , যেখানে পানি জমে না , সেই সব এলাকাতে ফুল চাষ করা যায় । জারবেরা চাষের জন্য উপরে প্লস্টীকেড় টিন দিতে হয় , যার মধ্যে দিয়ে হালকা আলো যেতে পারে । গাছের গোড়ায় পানি জমতে দেওয়া হয় না ।গাছের পাশে নালি বা ক্যানাল করে দেওয়া হয় যেন পানি সরে যায় ।