প্রজাপতিগুলো অনেক বেশি সাহসী, অনেক অনেক দিনের চেনা। প্রজাপতিগুলো দেখলে বোঝার উপায় নেই যে, এটি পৃথিবীর অন্য কোন দেশের প্রজাপতি না বাংলাদেশের প্রজাপতি নাকি সিঙ্গাপুরের সান্তোজা আইল্যান্ডের প্রজাপতি। তবে সান্তোজা আইল্যান্ডের এই প্রজাপতিগুলোর মধ্যে অনেক নতুন প্রজাতির প্রজাপতি পরিলক্ষিত হচ্ছে। এখানে বিভিন্ন প্রজাতির প্রজাপতির বসবাসের উপযোগী করা হয়েছে। গোটা পৃথিবীতে পনেরো থেকে কুড়ি হাজার প্রজাপতির মধ্যে নানা প্রজাতির বিভিন্ন রং ও বৈচিত্র্যপূর্ণ প্রজাপতি রয়েছে। আমাদের দেশে এক দশক আগে ছয় শ’ প্রজাতির প্রজাপতি ছিল। কিন্তু বর্তমানে মাত্র অল্প কিছু প্রজাতির প্রজাপতি রয়েছে। কারণ প্রজাপতির প্রজাতির বিলুপ্ত ঘটছে। তা হলে বাংলাদেশের পরিবেশ কি প্রজাপতি বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এই তিন শ’ প্রজাতির প্রজাপতির মধ্যে ‘গাইডি ব্যারন’ এবং ‘কমন ভেলবেট বব’সহ পঞ্চাশ প্রজাতির প্রজাপতি বিলুপ্ত হতে চলেছে