জনসংখ্যা সম্পর্কিত বিজ্ঞান নিসেবে জনবিজ্ঞানের রয়েছে সুদীর্ঘ ইতিহাস।গ্রিক বুদ্ধিজীবী হেরোডোটাস,প্লেটো, এরিস্টটলের ধারণায় ফুটে উঠেছিল জনবিজ্ঞানের ব্যাখ্যাও বিশ্লেষণ।পরবর্তী সময়ে থমসন,মুরসন আরো অনেকে একে আধুনিক বিজ্ঞানসম্মত অধ্যয়নে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন।নিত্যদিন জনগণের নানা চাহিদা ও সমস্যার দিকে লক্ষ্য রেখে বেড়েছে এর পরিধি আর গুরুত্ব হয়েছে তাৎপর্যমন্ডিত। অবশেষে ঊনবিংশ শতাব্দীতেই জনবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের শাখা হিসেবে আত্মপ্রকাশ করে।