মৈনট ঘাট, যাকে বলা হয় মিনি কক্সবাজার। একদিনের ট্যুরে বন্ধুরা মিলে গত দুই বছর আগে গিয়েছিলাম। । প্রচন্ড ভাল লাগার মত একটা জায়গা। আর ঢাকা থেকে একদিনের ট্যুরের জন্যও বেস্ট একটা জায়গা।
Minot Ghat, also known as Mini Cox's Bazar. I went on a one-day tour with friends two years ago. . A place to feel very good. And the best place for a day tour from Dhaka.
ঢাকা গুলিস্থান থেকে বাসে করে মৈনট ঘাট যাওয়া যায় খুব সহজেই।
আমরা সকাল ৮টার সময় গুলিস্থান থেকে বাসে করে সকাল ১১ টার ভিতর মৈনট ঘাটে গিয়ে পৌছাই।
It is very easy to reach Manot Ghat by bus from Dhaka Gulistan.
We took a bus from Gulistan at 8 am and reached Manot Ghat at 11 am.
বাস থেকে নেমে আগে কিছুক্ষন হাটাহাটি করলাম, তারপর একটা স্প্রিড বোর্ড দুই ঘন্টার জন্য ভাড়া নিয়ে চলে যাই বালুচরের মধ্যে । সেখানে গিয়ে দেখি আমাদের মত অনেকেই দলবেধে আসছে মৈনট ঘাটে ঘুরতে। অনেকেই পরিবার নিয়ে আবার অনেকেই পিকনিক করতে এসেছে।
Before getting off the bus, I walked for a while, then rented a spread board for two hours and went to the sand. When we went there, we saw many people like us coming in groups to visit Manot Ghat. Many have come to picnic with their families.
আমরা স্পিড বোর্ড থেকে বালুচর নেমে অনেক্ষন ফুটবল খেলি তারপর নদীর পানিতে লাফালাফি করে অবশেষে গোসল করে আবার নদীর এই পাড়ে ফেরৎ আসি।
We came down from the speed board to the shelf and played football, then jumped into the river water and finally took a bath and came back to this side of the river.
পাড়ে এসে একটা হোটেলে ঢুকে আমরা নদীর তাজা ইলিশ ভাজি, নানা রকম ভর্তা আর ডাল দিয়ে দুপুরের খাবার পরিবেশন করি।
ইলিশ মাছটা এত স্বাধের ছিল যে এখনো মনে পড়লে আবারো সেখানে যেতে ইচ্ছে করে।।
Arriving at a hotel on the bank, we serve lunch with fresh hilsa bhaji, various kind of Vorta and pulses.
The hilsa fish was so delicious that I still want to go there again if I remember.
তারপর আমরা সবাই চারপাশের সবজি ক্ষেত , সরিষা ক্ষেতে ঘুরে ঘুরে ছবি তুলি এরপর সন্ধ্যায় সুর্যাস্ত দেখে তারপর আবার বাসে করে ঢাকায় চলে আসি।
অসাধারন একটা ডে ট্যুর ছিল। আবারো ইনশা আল্লাহ যাবো মৈনট ঘাটে।
Then we all took pictures in the surrounding vegetable fields, mustard fields, then in the evening we saw the sunset and then we took a bus to Dhaka again.
It was a great day tour. I will go to Manot Ghat again.