আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি আমার খুব প্রিয় । অপরূপ সুন্দর এই যায়গাতে রয়েছে চারিদিকে সবুজে ভরা গাছপালা । নদীর পাশেই লাগানো আছে বিভিন্ন ফসল । এখানে আরও রয়েছে খেজুর গাছ । খেজুর গাছে শীতকালে রস হয় যা জালিয়ে গুঁড় বানানো হয়। আমাদের এলাকায় প্রচুর গুঁড় উৎপাদন হয় । এছাড়া ছবিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভুট্রা লাগানো । আমাদের জেলাতে প্রচুর পরিমান ভুট্রা চাষ করা হয়।
নদীতে কচুরি পানা ভর্তি থাকে । এতে যখন ফুল হয় দেখতে বেশ সুন্দর লাগে । কচুরিপানা তেমন কাজে লাগে না । তবেঁ এটা মরে গেলে পচে জৈব সার তৈরি হয় । কচুরি পানার ফুল অনেক সুন্দর দেখতে হয়। একটা ডগাতে বেশ কয়েকটি ফুল হয়। ফুলগুলো সাদা ও বেগুনি রঙের মিশ্রণ থাকে এবং গোলাপি আভা বিদ্যমান । পুকুর খালে বিলে এই কচুরিপানা দেখা যায় । কচুরি পানা পচে মাছের খাবার ও হয়। সব মিলিয়ে নদীর পাঁড়টি অত্যান্ত সুন্দর । অনেকে নদীর পাড়ে বসে দৃশ্য গুলো অবলোকন করে । কেও বা চিত্র গুলো তার ক্যামেরাতে ধারণ করে ।