Hello Friends,
There are many types of food in our country, which are really very cheap and available everywhere, but in terms of taste is incomparable. Because these are very popular with the locals. Moreover, they are equally popular in all seasons. This is why you will see such dishes at the same time in almost every region. However, although the area is different, the taste and method of preparation are the same.
আমাদের দেশে নানা ধরনের খাবার রয়েছে, যেগুলো সত্যি খুব সস্তা এবং সর্বত্র পাওয়া যায় কিন্তু স্বাদের দিক থেকে তুলনাহীন বলতে হবে। কারন এগুলো স্থানীয়দের নিকট বেশ জনপ্রিয়। তাছাড়া সকল সিজনে এগুলো সমান জনপ্রিয়তা থাকে। যার কারনে আপনি প্রায় প্রতিটি অঞ্চলে একই সময়ে এই ধরনের খাবারগুলো দেখতে পাবেন।তবে এলাকা ভিন্ন হলেও এগুলো স্বাদ এবং তৈরী করার পদ্ধতি একই রকম।
Today I will share with you about such a popular local food. Its name is Dalpuri. In fact, it is called Dalpuri because pulses are used to make it. Although there are two more types of puri available in our country. Such as Alupuri and Kima Puri. In fact, their names have changed because of the elements inside.
আজ আমি তেমন একটি জনপ্রিয় স্থানীয় খাবারের কথা আপনাদের সাথে শেয়ার করবো। এটির নাম হলো ডালপুরি। আসলে এটি তৈরীতে ডাল ব্যবহার করা হয় বলে এর নাম ডালপুরি। যদিও আমাদের দেশে আরো দুই ধরনের পুরি পাওয়া যায়। যেমন আলুপুরি এবং কিমা পুরি। আসলে ভিতরের উপাদানগুলোর কারনে এগুলোর নাম পরিবর্তন হয়েছে।
Last week I went on a trip outside of Dhaka. It was via launch travel from Dhaka to Chadpur. Although in our country a variety of local food is available inside the launch, but sometimes for health reasons I refrain from eating them. I got off the launch and entered a local store on the dock for taking something.
গত সপ্তাহে ঢাকা বাইরে ভ্রমনে গিয়েছিলাম। এটি ছিল ঢাকা থেকে চাদপুরের যাত্রা লঞ্চের মাধ্যমে। যদিও আমাদের দেশে লঞ্চের ভিতরে বিভিন্ন ধরণের স্থানীয় খাবার পাওয়া যায়, তবে কখনও কখনও স্বাস্থ্যের কারণে আমি সেগুলি খাওয়া থেকে বিরত থাকি। আমি লঞ্চটি থেকে নামার পর এবং ঘাটে অবস্থিত একটি স্থানীয় দোকানে ঢুকি।
Because the stalks arranged outside the shop attract me so much that I fail to control my greed. And go there to taste the dalpuri. Dalpuri is mainly made with flour, pulses, salt and oil in a special way. This tastes really awesome, but tastes better hot ones.
কারন দোকানের বাহিরে সাজানো ডালপুরিগুলো আমাকে দারুনভাবে আকর্ষীত করে, যার কারনে আমি নিজের লোভ নিয়ন্ত্রন করতে ব্যর্থ হই। এবং সেখানে চলে যাই ডালপুরির স্বাদ নেয়ার জন্য। ডালপুরি মূলত ময়দা, ডাল, লবন, তৈল দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরী করা হয়। যার স্বাদ সত্যি অসাধারণ, তবে গরম গরম বেশী ভালো লাগে।
Yes, I will remember Dalpuri at Mohanpur launch ghat for a long time, because the weather was not very good that day, but it was a bit cloudy. Due to which the taste of hot fried dalpuri was quite enjoyable. In fact, due to the situation, the taste of food increases a lot. There is no chance to deny it.
হ্যা, মোহনপুর লঞ্চঘাটের ডালপুরির কথা মনে থাকবে দীর্ঘ আমার, কারন সেদিন আকাশের আবহাওয়া খুব বেশী ভালো ছিলো না, বরং কিছুটা মেঘলা ছিলো। যার কারনে গরম গরম ভাজা ডালপুরির স্বাদটা ছিল বেশ উপভোগ্য। আসলে পরিস্থিতির কারনে অনেক সময় খাবারের স্বাদ বেড়ে যায় দারুনভাবে। এটা অস্বীকার করার সুযোগ নেই এক্ষেত্রে।
Mohonpur Launch Ghat Check the Google Map Link
Declaration: This is original content of mine with own photography.
Thanks all for visiting my writing.
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Subscribe me on 3Speak: https://3speak.co/user/hafizullah
Connect with Discord: hafizullah#3419