খাদ্য যে কোন পশু পাখি জীবজন্তু যারাই থাকুক সকলেরই বাঁচার একটা উপকরণ।যারা জীব যাদের জীবন আছে তারা খাদ্য গ্রহণ করে।খাদ্য গ্রহণ না করলে তারা দিনে দিনে শুকিয়ে একপর্যায়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে।এজন্য খাদ্য প্রত্যেকটা জীবের জন্য খুব বড় একটা উপকরণ।কিন্তু খাদ্যই হচ্ছে এখন মানুষের মৃত্যুর কারণ।কিছু অসাধু ব্যবসায়ী যারা ভেজাল খাবার বিক্রি করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভারী করছে।কিন্তু তারা এটুকু চিন্তা করছে না যে এই খাদ্যগ্রহণে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
যেমনঃবর্তমানে পেলাষ্টিকের চাউল নামে এক ধরনের চাউল বিক্রি হয়।যেটা আপনি ধরতেই পারবেন না যেটা পেলাষ্টিকের চাউল।কিন্তু সেটা খেলে মানুষ ধীরে ধীরে ক্যান্সারের আক্রান্ত হয়।আরো আছে প্লাস্টিকের ডিম।
এজন্য আমাদের খাদ্য গ্রহণে একটু সচেতন হওয়া উচিত।আমরা যদি নিজেরা কিছুটা সচেতন হই তাহলে অবশ্যই আমরা ভেজালমুক্ত খাবার গ্রহণ করতে পারব।এর জন্য আমাদের দরকার সৎ সাহস সৎ বুদ্ধি এবং নিজের ইচ্ছা।আমি সকলের কাছে অনুরোধ করবো যে আপনারা খাদ্য গ্রহণে সচেতন হবেন।এবং যে খাদ্যটা গ্রহণ করবেন সেটা ভালোভাবে পরীক্ষা করে জেনে তারপর গ্রহণ করুন।যদি পারেন যে ফল আপনি খাবেন সেটা আপনার রিলেটিভ বা পরিচিত যারা আছে তাদের থেকে অর্জিনাল ফলটি কিনুন।এবং আপনি আপনার পরিবার আপনার পার্শ্ববর্তী যারা আছে সকলে খাদ্য গ্রহণের প্রতি সচেতন হয়েছে কিনা এটা নিশ্চিত করুন।ধন্যবাদ ......