যদিও ঈদ গেছে আরও সাতদিন আগে তবুও আজ জানাতে চাই ঈদ শুভেচ্ছা । ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে ।শুরু হয়েছিল বৃষ্টি ।আর আকাশে মেঘ দেখেও গ্রাম গঞ্জের পল্লী বিদ্যুৎ কী আর থাকতে পারে !! বিদ্যুৎ নেই , ঘরে ঢুকলে নেটওয়ার্ক নেই , বলা যায় এক প্রকার পুরো খাটি ঈদ পালন করেছিলাম এইবার ।
ভেবেছিলাম ঈদের দিন অন্তত বিদ্যুৎ থাকবে ।ভাবলে আর কী হবে ঈদ এর দিন সকাল থেকেই বৃষ্টি হয়েছে আর বিদ্যুৎ এর ও নাম গন্ধ পাওয়া যায়নি ।
আজ আমি আসলাম কেমন ছিল আমার ঈদ ।এবারের ঈদটা অন্যরকম কেটেছে ।খুব ভালো না হলেও খুব খারাপ হয়নি এবারের ঈদ ।ঈদ এর আগের রাত মানে চাঁদ রাতে মেহেদী দিয়ে ঘুমিয়েছিলাম প্রায় রাত তিনটার দিকে ।ভোর বেলা উঠে গিয়েছিলাম ।বিদ্যুৎ ছিলোনা , ফোনে চার্জও ছিলনা ।ফোন রেখে উঠান দিয়ে হেটেছিলাম কিছুক্ষন ।
নানু বাড়িতে ঈদ করেছিলাম এইবার ।যদিও নানা নানু কেউই বেঁচে নেই তবুও আমার মা খালা আর মামারা সবাই মিলে একসাথে ঈদ করেছিলাম ।
সকালে মামারা আর ছোট ছোট মামাতো ভাইরা ঈদের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলো ।তাদের যাওয়ার পর আমি সেমাই খেয়ে যেই গোছল করতে যাবো বলে ঠিক করলাম আর শুরু হলো ঝুম বৃষ্টি আর ঝড় ! বিছানায় শুয়ে শুয়ে খালাতো বোনের সাথে গল্প করতে করতে কখন যেনো ঘুমিয়ে গেছিলাম !ঈদ এর দিনে দিনের বেলায় ঘন্টা খানেক ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি থেমেছে কিন্তু আকাশ মেঘলা !
বিকেল বেলা মেঘলা আকাশকে সঙ্গে করেই ঈদ এর একটা জামা পরে তুলে ফেললাম কিছু ছবি ।ফোনে চার্জ ছিলোনা তাই ছবি তুলতে তুলতেই ফোন বন্ধ হয়ে গিয়েছিলো !
পুরো বিকেল জুড়ে একটু বেড়িয়ে দেখলাম এলাকাটা।সন্ধ্যার আগে ঘরে ঢুকলাম। এই ছিলো আমার এবারের ঈদ ।
জাকজমকপূর্ণ ঈদ ছিলোনা মানলাম তবে আপন মানুষদের সাথে থাকায় এবারের ঈদও আমার অনেক ভালো গেছে ।ফোন বন্ধ হয়ে গিয়েছিলো বলে অনেক আপন মানুষের সাথে কথা হয়নি ঠিক কিন্তু আমার কাছে মনে হলো সোশ্যাল মিডিয়ার এই যুগে সোশ্যাল মিডিয়া মূল কথা ফোনের থেকে বাইরে গিয়ে এমন একটা ঈদ পালন করতে পারাটাও কম ভাগ্যের কথা না !
আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷