শুরুতেই সবাইকে ঈদ মোবারক।সবাই কেমন আছেন বন্ধুরা।আশাকরি সবাই ভালো।আশাকরি সকলের দুর্দান্ত দিন কাটছে।আমিও মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় ভালো আছি।
বন্ধুরা গতকাল যথাযথ মর্যাদার সাথে মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়ে গেল।বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশেও এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হয়ে গেল।তবে গত বছর থেকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে না বললেই চলে।এর একমাত্র কারণ হচ্ছে মহামারী করোনাভাইরাস।মহামারী করোনা ভাইরাসের কারণে সরকার বিভিন্ন বিধি-নিষেধ দিয়ে বিভিন্ন উৎসব পালন করার জন্য বলে।যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও মনের ভিতর আতংক রেখে বিভিন্ন উৎসবে যোগ দিতে হয়।তাই গত বছরের মতো এ বছরও জমকালো তেমন আয়োজন নেই।
তবে বছরের দিন বলে কথা।পবিত্র ঈদ-উল-ফিতর বছরে একবার আসে।৩০ দিন সিয়াম সাধনের পর প্রতীক্ষিত পবিত্র ঈদ-উল-ফিতর আসে।তাই প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমের মনে মনে ঈদ নিয়ে বিশেষ আয়োজনের চিন্তা থাকে।ঈদ নিয়ে মনের ভিতর এক প্রফুল্লতা বিরাজ করে।সবার সাথে সবাই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করে।
যেমন আমার অভিজ্ঞতা থেকে আমিই বলি।পবিত্র সিয়াম সাধনের পর অনেক আগ্রহ নিয়ে পবিত্র ঈদ-উল-ফিতরের আশায় ছিলাম।অতঃপর দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার চাঁদ হয়ে পবিত্র ঈদ-উল-ফিতর আসলো।রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।গতকাল শুক্রবার যথাযথ মর্যাদার সাথে আমাদের দেশে পালিত হয়ে গেল পবিত্র ঈদুল ফিতর।মনে প্রফুল্লতা নিয়ে ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠলাম।
ঘুম থেকে উঠে ঈদের জামাতের প্রস্তুতি নিলাম।এবং যথারীতি ফ্রেশ হয়ে ঈদের জামাতের প্রস্তুতি নিলাম এবং ঈদের জামাতের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়লাম।এখানেও আমাদের দেশের সরকারের বিধি নিষেধ রয়েছে।এবছর কোন মাঠে জামাত আদায় করা যাবে না ঈদের জামাত পড়তে হবে মসজিদের ভিতরে।তো যথারীতি আমরা এলাকার ছোট ভাই, বড় ভাই মিলে মসজিদের ভিতরে চলে গেলাম এবং সম্মানের সাথে ঈদের জামাত আদায় করলাম।ঈদের জামাত শেষে একে অপরের সাথে দেখা হল এবং দেখা করলাম এরপর সোজা বাসায় চলে গেলাম।
এরপর বাসায় গিয়ে চিন্তা হলো ঈদের একটি দিন পুরো একটি দিন পড়ে আছে।কোথায় যাবো কি করবো এই চিন্তায় মগ্ন ছিলাম।তখনো মনের ভিতর বেড়াতে যাওয়ার জন্য তেমন ইচ্ছে ছিল না আবার ইচ্ছে ছিলও বলা চলে, এই দোলাচলের মধ্যে ছিলাম।তবে আমার ইচ্ছে কে আরো গাঢ় করে দিলো আমার স্ত্রী।আমার স্ত্রী তাগাদা দিতে লাগল তাকে নিয়ে বেড়াতে যেতে হবে।তো এরপর আমার সিদ্ধান্ত পাকা করে ফেললাম, আমিও বেড়াতে যেতে রাজি হলাম।সে ক্ষেত্রে আমি আমাদের শহরের একটি পার্ক বেছে নিলাম।
আমাদের টাঙ্গাইল শহরের অভ্যন্তরে একটি পার্ক রয়েছে, পার্কটির নাম এসপি পার্ক।বিনোদনের জন্য ভ্রমণের জন্য সেই পার্কটি অনেক ভালো ও নিরিবিলি।প্রকৃতির অপরূপ সৌন্দর্য রয়েছে পার্কটির চারপাশে।এছাড়া বিনোদনের জন্য পার্কটি আমার পছন্দের একটি জায়গা।তো আমি আমার স্ত্রী, আমার মা, বোন ও আমার কন্যা সন্তানকে নিয়ে পার্কটিতে বেড়াতে যাওয়ার জন্য উদ্যোগ নিয়ে ফেললাম।
এরপর আমরা ঈদের দিন বিকেল চারটায় পার্কটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।এবং আমরা খুব শীঘ্রই পার্কটিতে পৌঁছে গেলাম।যদিও মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের কোথাও তেমন কোনো জমকালো আয়োজন নে। তবে ঈদের দিন বলে কথা এই ঈদের দিনে একটু বিনোদন না নিলে কি চলে।তাই একটু খোলামেলা পরিবেশে পার্কে বেড়াতে গেলে অবশ্যই মনটা ভালো হতে পারে।সেক্ষেত্রে আমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পার্কটিতে সময় কাটাতে গিয়েছিলাম।
পার্কটি আমাদের টাঙ্গাইলের প্রাণকেন্দ্রে অবস্থিত।যখন পার্কে পৌছালাম তখন আমার খুবই ভালো লাগলো।অনেক সুন্দর একটি পরিবেশ চারিদিকে অনেক সুন্দর সময় কাটানোর মত জায়গা।সেখানে গিয়ে আমার ছোট কন্যা শিশু অনেক খুশি ছিল।এছাড়া সেখানে আরো অনেক মানুষজন দেখলাম।অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে বিনোদনের জন্য সময় কাটানোর জন্য।বাচ্চাগুলো সেখানে খেলাধুলা করতেছে।
এছাড়া সেখানে চারপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য রয়েছে, সেখানে রয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ।অসাধারণ একটি জায়গা, অসাধারণ কিছু মুহূর্ত ছিল আমাদের জন্য।আমরা পার্কটির ভিতরে দীর্ঘক্ষন হাঁটলাম সেখানে হাঁটতে খুব ভালো লাগতেছিল আমাদের।এ ছাড়া আমার কাছে তো ছিল আমার স্মার্টফোন তাই আমি সেখানে ছবি তোলায় ব্যস্ত ছিলাম।কারণ এই সুন্দর মুহূর্তগুলো যে আপনাদের সাথে শেয়ার করতে হবে তাই আমি ছবি তোলায় ব্যস্ত ছিলাম।
তো আমরা সেখানে অনেকক্ষণ হাঁটলাম, নিরিবিলি এক জায়গায় বসে সময় কাটালাম।সত্যিই অসাধারণ কিছু মুহূর্ত ছিল ঈদের দিন এরকম পরিবেশে আসতে পেরে আমরা সবাই খুশি ছিলাম।একমাস সিয়াম সাধনের পর প্রতীক্ষিত ঈদুল ফিতরের দিন নিরিবিলি এক পরিবেশে ভ্রমণ করে সত্যিই জীবনটা উপভোগ করেছি।আর ঈদের দিন বিকেলে পরিবারকে সাথে নিয়ে বিনোদনের খোজে বের হওয়া সত্যিই আনন্দদায়ক একটি মুহূর্ত।পার্কটিতে ভ্রমণের সময় গুলো আমি সত্যিই খুব উপভোগ করেছি।
তো বন্ধুরা ঈদের দিন বিকেলে আমাদের টাঙ্গাইল শহরের অভ্যন্তরে এসপি পার্কে বিনোদনের খোজে গিয়েছিলাম।পরিবারকে সাথে নিয়ে একটু সুখের খোঁজে গিয়েছিলাম এবং আমরা সময়গুলো উপভোগ করেছি।তো পার্কটিতে বিনোদনের জন্য যাওয়ার পর আমি সেখানে বেশ কিছু ছবি তুলি।আমি আমার ব্যবহৃত মোবাইল ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছিলাম ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করে আনন্দ গুলো ভাগাভাগি করে নিলাম।
সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সুস্থ্য থাকুন।দেখা হবে আবার অন্য কোনো কনটেন্ট নিয়ে।
About Me
I am Md Aminul Islam from Tangail district of Bangladesh.I live in Tangail city. I am a Degree (BSS) pass student.I love my parents and my family members.I love working on HIVE BLOG.I'm not a style man.I am a simple man.My favourite game is Cricket.And my favourite hobby are Traveling, writing, blogging, photography etc.