বন্ধুরা উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রামের বাজারের দৃশ্য।আমি ও আমার বন্ধু আমার টাঙ্গাইল শহরের একটি গ্রামের বাজারে ভ্রমণ করেছি,ভ্রমণের সময় গ্রামের বাজারের ক্রেতা ও বিক্রেতাদের ব্যস্ততম মুহূর্তের কিছু ছবি তুলে আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।
আমার বাংলাদেশের গ্রামের মানুষ গ্রামের এই বাজারকে হাট বলে থাকে,এটি গ্রামের মানুষের কাছে বড় একটি হাট।সপ্তাহে একবার এই হাট বিভিন্ন গ্রামে দেখা যায়।আমি এটাকে গ্রামের বড় একটা সাপ্তাহিক বাজার বলে জানি।
আমি ও আমার এক বন্ধু গ্রামের এই বড় বাজার ভ্রমণ করেছি।এই বাজারে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়।এই বাজারে অনেক বড় হয়ে থাকে।এখানে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
গ্রামের বড় বাজারে আমি হরেক রকমের জিনিস দেখতে পেয়েছি,এখানে হরেক রকমের জিনিস পাওয়া যায়।এখানে ক্ষুদ্র ক্ষুদ্র পণ্য থেকে শুরু করে বড় পণ্য সবই পাওয়া যায়।এখানে এই বাজারে আমি ক্রেতা বিক্রেতাদের অনেক ব্যস্ততা দেখলাম।
আমি ও আমার বন্ধু মোটরসাইকেল নিয়ে গ্রামের এই বড় বাজার ভ্রমণ করতে গিয়েছিলাম,আমার বন্ধু এই বাজার থেকে কিছু পণ্য ক্রয় করেছিল।
গ্রামের এই বাজার ভ্রমণ করে আমার খুবই ভালো লেগেছিল।এখানে আমি সব আকর্ষণীয় গ্রামের পণ্য দেখতে পেয়েছি।এখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল মাটির তৈরি আকর্ষনীয় সব পণ্য।
এখানে দেখলাম গ্রামের সকল শ্রেণী-পেশার মানুষ পণ্য ক্রয় করতে ব্যস্ত সময় পার করতেছে।
বাজারের এই সুন্দর দৃশ্য দেখে আমার খুবই ভালো লেগেছে।আমি খুবই উপভোগ করেছি গ্রামের এই বাজার ভ্রমণ।
গ্রামের এই বাজার ভ্রমণের সময় আমি আমার ব্যবহৃত মোবাইল দিয়ে বাজারের কিছু দৃশ্য ক্যামেরাবন্দী করেছি।বাজারের এই সুন্দর দৃশ্য গুলো আমি ছবি তুলে আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম,ছবিগুলো আপনারা সবাই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে।