5285 Narrated by'Abdullah bin Abu Shaybah (Rh) Khalid bin'Abd (R). He said, we went out (for war). Among us was Ghalib bin Abiar. He became ill on the way. Then we came to Medina, he was still sick. He came to look after Ibnu Abu Atiq. He told us to keep this black cumin. From this, take five or seven grams of grams and then pour some olive oil in it and pour it into the holes in the direction of its nostrils. Because A'isha (R) has said to us that the Prophet (peace and blessings of Allaah be upon him) said: The medicine of all diseases without the black girama, I said: what's the matter? He said: Sam- means death.
৫২৮৫। আবদুল্লাহ ইবনু আবূ শায়বা (রহঃ) খালিদ ইবনু সা দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা (যুদ্ধের উদ্দেশ্যে) বের হলাম। আমাদের সংগে-ছিলেন গালিব ইবনু আবযার। তিনি পথে অসুস্থ হয়ে পড়লেন। এরপর আমরা মদিনায় আসলাম তখনও তিনি অসুস্থ ছিলেন। তাকে দেখাশোনা করতে আসেন ইবনু আবূ আতীক। তিনি আমাদের বললেনঃ তোমরা এই কালো জিরা সংগে রেখো। এ থেকে পাচটি কিংবা সাতটি দানা নিয়ে পিষে খাবে, তারপর তন্মধ্যে যায়তুনের কয়েক ফোটা তৈল ঢেলে দিয়ে তার নাকের এ দিক-ওদিকের ছিদ্র পথে ফোটা ফোটা করে ঢ়ুকিয়ে দেবে। কেননা আয়িশা (রাঃ) আমাদের নিকট বর্বনা করেছেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেনঃ এই কালো জিরা সাম ব্যতিত সকল রোগের ঔষধ। আমি বললামঃ সাম- কি? তিনি বললেনঃ সাম- অর্থ মৃত্যু।