★ভুল করে ভুল করবেন না, যার হিসাব চুকাবে অন্যজন★
"এই বিশ্বকাপে আর কিছু দেখার নেই। আমি চলে যাচ্ছি, কেউ আমার মৃত্যুর জন্যে দায়ী নয়। মেসি, আমি তোমার জন্যে আমার জীবন ত্যাগ করছি। আমি অপেক্ষা করছিলাম, তোমাকে হাতে বিশ্বকাপ দেখবো বলে।"
এটি ছিলো কেরালার ৩০ বছর বয়সী মেসি ভক্ত #দিনু_এলেক্স এর সুইসাইড নোট। 😠😠
ক্রয়েশিয়ার সাথে ০-৩ গোলে হারার পর দিনু আত্মহত্যা করে। আগেই সে তার পরিবারকে জানিয়ে ছিলো, আর্জেন্টিনা হেরে গেলে সে আত্মহত্যা করবে। ম্যাচের পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। দিনু পাশের নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে।
দিনু এলেক্স এর জন্যে আমার কোনো সহানুভূতি নেই। আমরা সকলেই ফুটবল কে ভালোবাসি। ভালোবাসি মেসি, রোনালদো, নেইমারদের। বিন্তু তার চাইতেও অনেক বেশী ভালোবাসি আমাদের পরিবারকে। মেসি বা আর্জেন্টিনা কখনই দিনু কে মিস করবেনা। কিন্তু তার বাবা-মা সারাজীবন তার জন্যে চোখের পানি ফেলবে। 😭