#Steemit এ আমরা অনেকেই কাজ করি । আবার অনেকেই রাগ করেই steemit এ কাজ করা অফ করে দিয়েছি । আমরা অনেকেই দুই দিন কাজ করার পরে মনে করি #steemit থেকে আমরা আমাদের আশানুরূপ ইনকাম করতে পারব না কখনোই ।আমরা ইউটিউব গুগল কিংবা অন্যান্য others সকল সাইট আছে সে সকল সাইটের যতটা আগ্রহ নিয়ে কাজ করি তার 10% আগ্রহ নিয়ে যদি আমরা #steemit এ কাজ করি তাহলে এখান থেকে অনেক ভাল কিছু করা সম্ভব ।
আমাদের বাংলাদেশের যারা নতুন মেম্বার তারা মনে করে যে দুই দিনেই steemit থেকে মাসে 100$ থেকে 1000$ ডলার ইনকাম করতে পারবে তারা । এই ইনকাম এর জন্য তাদের #steemit সম্পর্কে কোনো কিছু জানার দরকার হবে না শুধু vote for upvote আর follow for follow করলেই হয়ে যাবে । আমি সকল নতুন মেম্বারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে #steemit থেকে এতো সহজেই যদি ইনকাম করা যেত তাহলে আমাদের বাংলাদেশের লোকজন 2 - 5 দিনের ভিতর সব কোটিপতি হয়ে যেত । আমার এই কথাগুলো অনেকেই পড়ার পর আমাকে অনেক রকম গালাগালি করতে পারেন । আজেবাজে কমেন্ট ও করতে পারেন । গালাগালি করেন কিংবা আজেবাজে কমেন্ট করেন তার আগে আমার এই পোস্টটা একটু মন দিয়ে পড়েন ।
আমরা সবাই চাই ইস্টিমেট থেকে ভালো একটা ইনকাম করতে । কেউ পারি আবার কেউ পারেনা । আমাদের বাংলাদেশের 90% #steemit ইউজাররা 3-4 মাস কাজ করে সফল না হয়ে #steemit এ কাজ করা বন্ধ করে দিয়েছেন । এর প্রধান কারণ হচ্ছে তারা কিভাবে কাজ করতে হয় সেটা জানে না । তারা শুধু বিভিন্ন গ্রুপে vote for vote and follow for follow নিয়েই ব্যস্ত থেকে তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে । আর যখন ভাল আয় করতে না পারে তখন এখানে কাজ করা বাদ দিয়ে দেয় ।
আপনারা কিছু মনে না করলে আমি steemit এ কাজ করার কিছু নিয়ম আপনাদেরকে বলতে চাই । এগুলো একান্তই আমার মতামত । ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন ।
- #steemit এ আপনারা কিছু ফ্রি সার্ভিস থেকে ফ্রি #upvote নিতে পারবেন এতে আপনাদের কিছুই আয় হবে । আপনাদের ইনকাম টা বেশি না হলেও কিছুটা ইনকাম হবে ।
02 . #steemit এ steem আর steem dollars ক্রয় বিক্রয় করে ।
- বিভিন্ন upvote সার্ভিস থেকে upvote buy করে । Upvote buy করলে আপনার যেরকম id রেপুটেশন বাড়বে ঠিক সেরকম আপনার ইনকামও বাড়বে । কিন্তু আপনাকে বুঝেশুনে Upvote buy করতে হবে । না জেনে শুনে vote buy করলে আপনার লস হতে পারে । বর্তমানে আমাদের বাংলাদেশের অনেকেই upvote sell করে থাকেন । আপনারা চাইলে তাদের থেকেও ভোট ক্রয় করতে পারেন ।
- STEEM POWER
STEEM POWER এস্টিমেট এর সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় । এখন steem বা steem dollar এর প্রাইস অনেক কম । এটাই সঠিক সময় steem power ক্রয় করার । Steem power আপনাদের বেশি থাকলেই ইনকামও অনেক বেশি হবে । একজন বাঙালী হিসাবে আমি বলতে পারি যে steemit থেকে ইনভেস্ট ছাড়া প্রত্যেক মাসে 10000 - 20000 ইনকাম করা কখনোই সম্ভব না ।
ওকে বন্ধুরা এর থেকে বেশী আর লেখা ধৈর্য আমার নেই । যদি কারো কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন । আমি যদি জানি তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করব ।