বন্ধুরা,
আজ আমি আপনাদের দেখাবো ভারতবর্ষের এক অনন্য সাধারণ প্রাকৃতিক সৌন্দর্য যা থেকে আপনি বুঝতে পারবেন ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশ আপনি দুটি পাবেন না।
আজ যে জায়গার কথা আমি বলছি সেটা দেখতে হলে আপনাকে দার্জিলিং যেতে হবে, হ্যাঁ ঠিক আন্দাজ করেছেন আমি টাইগার হিল এর কথাই বলছি।
আপনি যদি সত্যি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে খুব ভোর বেলা উঠে আপনাকে টাইগার হিল এ যেতে হবে এবং অপেক্ষা করতে হবে সূর্যোদয় এর।
যে মুহূর্তে সূর্যোদয় হবে নিজের ক্যামেরা বন্দী করতে পারবেন প্রকৃতির অসীম সুন্দর সৌন্দর্য।
আপনি সেই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য।
প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য দেখতে একটু ঠান্ডার সাথে লড়াই করে সকালে যদি বিছানাটা ছাড়তে পারেন তাহলে যে সৌন্দর্যের সাক্ষী আপনি হবেন সেটা দেখার পর আপনার ঠান্ডার কষ্টটা কিছুই মনে হবে না।
আমি নর্থ বেঙ্গল এর বিভিন্ন জায়গা ঘুরেছি কিন্তু টাইগার হিল এর শোভা অতুলনীয়।
দার্জিলিং শহরটা আমার বিশেষ পছন্দের নয় কারণ জল কষ্টের জন্য জন জীবন এবং শহর টা একটু অপরিষ্কার।
কিন্তু বিশ্বাস করুন সব না পাওয়া চাপিয়ে যায় যখন আপনি টাইগার হিল এর শোভা দেখবেন।
পাহাড় আমার ভালো লাগে, অনেক কথা তার কাছে জমা রাখা যায় নির্দ্বিধায়।
বিশ্বাসঘাতক সে নয়, আজ পর্যন্ত আমার মনের কথাগুলো তাদের সাথে যে শেয়ার করেছিলাম তারা কাউকে বলেনি।
হয়তো অনেকেই এমন নিজেদের জমা কথা তাদের সাথে শেয়ার করে তাই তো দিন দিন মানবিকতা শূন্য মানুষের ভীড়ে প্রকৃতি হারিয়ে যাচ্ছে, সেই সাদা বরফ গুলো গোলে যাচ্ছে দিন দিন।
আজ আর তারা শুনতে চায় না মানুষের আত্মকেন্দ্রিক কথা। জানিনা হয়তো আবার কোনোদিন হয়তো প্রকৃতি তার স্বরূপ ফিরে পাবে মানব সমাজের বোধোদয় হলে।
আমি কিন্তু যাবার বেলা নিজের চোখে করে, নিজের আত্মার সাথে প্রকৃতির রূপ সাথে নিয়ে যাবো।
আজ এই পর্যন্তই, শুধু নবপ্রজন্ম কে বলে যেতে চাই প্রকৃতির স্বার্থে নয়, নিজেদের স্বার্থে প্রকৃতিকে বাঁচিয়ে রেখো তোমরা।