766 Amr An Nakid and Juhair bin Harb narrated from Ata (R). Abu Huraira (ra) said, should recite 'qira'at in every prayer. The Messenger of Allah (peace and blessings of Allah be upon him) who recited the recitation of the Qur'at, we also recite what we read. And those prayers which we have recited silently, we also read them silently. Then a person asked him, if I do not read more than the Quran He said, If you read more after Umm al-Qur'an, then it would be better. And if you read only the Quran, then it will be enough for you.
৭৬৬ আমর আন নাকিদ ও যুহায়র ইবনু হারব (রহঃ) আতা (রাঃ) থেকে বর্ণিত। আবূ হুরায়রা (রাঃ) বলেন, প্রত্যেক সালাতে কিরা’আত পাঠ করা উচিৎ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব সালাত আমাদের কে শুনিয়ে কিরা’আত পাঠ করেছেন সে সব সালাত আমরাও তোমাদের কে শুনিয়ে পাঠ করি। আর যে সব সালাত কিরা’আত নীরবে পাঠ করেছেন সে সব সালাত আমরাও নীরবে পাঠ করি। অতঃপর তাকে এক ব্যাক্তি জিজ্ঞাসা করল, আমি যদি উম্মুল কুরআন এর চেয়ে আর বেশী না পড়ি? তিনি বললেন , তুমি যদি উম্মূল কুরআনের পর আরো বেশী পড় তাহলে তা হবে উত্তম। আর যদি শুধু উম্মুল কুরআনই পড় তাহলে তা হবে তোমার জন্য যথেষ্ট।