770 Saeed bin Manasur and Qutayabah bin Saeed (may Allah be pleased with him) reported from Imran bin Hussein that he said that the Rasulullah (sa:) once offered us Zuhr or Asr prayer. (At the end of the prayer / prayer) he said, 'Who were you reading' Sabbihishama rabikal ala 'sura behind me? One person said, I am And I had no other purpose than to gain good fortune. He said, I think that you are creating obstacles in my reading about it.
৭৭০ সাঈদ ইবনু মানসূর ও কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ইমরান ইবনু হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসুলাল্লাহ (একবার) আমাদের কে নিয়ে যুহর অথবা আসরের সালাত (নামায/নামাজ) আদায় করলেন।(সালাত (নামায/নামাজ) শেষে) তিনি বললেন , তোমাদের কে আমার পেছনে ‘সাব্বিহিসমা রাব্বিকাল আ’লা’ সুরাটি পড়ছিলে?এক ব্যাক্তি বলল, আমি।আর এর দ্বারা মঙ্গল লাভ ছাড়া আমার ভিন্ন কোন উদ্দেশ্য ছিলনা।তিনি বললেন , আমার মনে হল, তোমরা কেউ এ নিয়ে আমার পাঠে প্রতিবন্ধকতা সৃষ্টি করছ।