দেখলে তোমায়
জসীম মামার রাখাল ছেলে
দেখতে তোমায় পেলে,
অদূর গাঁয়ে ছুটতো না সে
তোমায় একা ফেলে!
তোমার চোখে চোখ রাখিলে
সংকল্পেও পড়ত ভাটা,
বিশ্বজগত খুঁজত না আর
বাউড়ি চুলের কাজী ব্যাটা।
জীবনানন্দ থাকলে হেথায়,
বনলতা কোন সে প্রিয়া?
কাব্যে ভরা মেঘবালা সেন,
লিখত ঠিকিই তোমায় নিয়া!
সুনীল বাবুর কত অভিমান!
বরুণা নাকি কথা রাখেনি,
আফসোস হয় এইটা ভেবেই
সুনীল বাবু তোমায় দেখেনি!