}
হাইভ ব্লগচেইনে আমি একদম ই নতুন এবং এটা আমার প্রথম পোস্ট
আমি অনেক খুঁজে এটাই একমাত্র কমিউনিটি পেলাম যেখানে বাংলা ভাষাভাষীরা নিয়মিত লিখে। তাই নিজস্ব দেশ ও ভাষার কমিউনিটিতে নিজেকে পরিচিত করাটা দরকার মনে করছি, তাই এই ইন্ট্রো।

সংক্ষিপ্ত পরিচয়ঃ
আমি শাহারিয়ার আরমান।বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের নগরী কক্সবাজার জেলায় আমার বাড়ি।থাকি চট্টগ্রাম শহরে। মাস্টার্সে শিক্ষার্থী। পড়ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে "চট্টগ্রাম সরকারী কলেজে"।বিষয় হল: উদ্ভিদ বিজ্ঞান। করোনার কারণে গৃহবন্দী তাই চেষ্টা করছি বাড়ির টুকটাক কাজ করে সময়গুলো কাজে লাগানোর।
আমার সখঃ
আমি ভ্রমণপ্রিয় মানুষ। একদম নেশার মত।বন্ধুদের সাথে বেড়াতেই ভাল লাগে।চট্টগ্রামের প্রতিটি জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে।এছাড়াও এখন পর্যন্ত ১২টি জেলা ভ্রমণ করেছি। আশা আছে ৬৪জেলা ভ্রমণ করার।
আর ভাল লাগে রান্না করতে। যদিও রান্না খুব একটা পারি এমন না।ব্যাচেলর থাকার সুবাধে নিজেরা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি।নতুন কোন রেসিপি তৈরি করতে চাইলে 'মা' কে ফোন করে জেনে নিই।

নিজের সম্পর্কেঃ
ছোটবেলা থেকে আমি কিছুটা অন্তর্মুখী টাইপের। কথা কম বলি। হুট করে মানুষের সাথে মিশে যেতে পারি না। নতুন কোন পরিবেশে গেলে গুটিসুটি মেরে বসে থাকি।তবে পরিচিত হয়ে গেলে অনেক বেশি কথা বলি। বন্ধু আড্ডায় নিজেকে খুব সাবলিল মনে হয় তখন মন খুলে কথা বলতে পারি।
ক্রিয়েটিভ কাজ করতে ভালো লাগে। ক্রিয়েটিভ মানুষদের পছন্দ করি।
সব কিছু পজিটিভলি নেওয়ার চেষ্টা করি। জীবন সম্পর্কে আমার অভিমত হলো "যতদিন বেঁচে আছি আনন্দ নিয়েই বাঁচতে চাই"।
ভবিষ্যত পরিকল্পনাঃ
ভবিষ্যৎ নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। আমি বর্তমান নিয়ে থাকতে চেষ্টা করি। আপাতত পড়াশোনা কমপ্লিট করতে চাই। তারপর চিন্তা করব কি করা যায়।
তবে জীবনের কোন একসময়ে বিশ্ব ভ্রমণে বের হবো। অবশ্যই যে জায়গাগুলোতে ভ্রমণ করবো সেগুলো হলো
ভারতের- লাদাখ,কাশ্মীর,সিখিম,
পাকিস্থানের-আযাদ কাশ্মীর,হুনজা ভ্যালী,গিলগিট এবং বালিস্টান।
এছাড়া ভুটান,নেপাল,নরওয়ে এবং সুইজারল্যান্ড ও ভ্রমণের ইচ্ছা আছে।

উপসংহারঃ
হাইভ ব্লকচেইনে মূলত এক ভাইয়ের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এসেছি। এখন পর্যন্ত ভালো লাগছে। এখানে যে সুন্দর একটি কমিউনিটি তৈরি হয়েছে এবং তারা পারস্পরিক যে সুসম্পর্ক বজায় রেখে ব্লগিং করে যাচ্ছে, এটি নিঃসন্দেহে প্রেরণাদায়ক। চেষ্টা করব আমার নিজস্ব কিছু কাজ এবং লেখা এখানে পোস্ট করতে।
আপনাদের সহযোগিতা এবং পরামর্শ আমাকে সামনের দিনগুলোতে চলার পথে সহযোগিতা করবে। তাই আশা করি আপনাদের কমিউনিটির একজন নতুন সদস্য হিসেবে আমাকে সাদরে গ্রহণ করে নেবেন এবং কোন ভুল ত্রুটি হলে শুধরে দিবেন।