ডাঃ ফাহিম প্রতিদিন লাইব্রেরীতে পড়াশুনা করেন। সার্জারী তে এফসিপিএস পাশ করেও নলেজ আপডেট রাখার জন্য এই বয়সেও লাইব্রেরীতে সময় দেন।
মাঝে মাঝে ভারী ও দামী বই গুলো তুলে নিয়ে যান বাসায় পড়ার জন্য। কিছুদিন পড়ে সেই বই ফেরত দেন। এভাবে সে অনেক সার্জিক্যাল এটলাস বই তুলে নিয়ে পড়েছেন বাসায়। কিছু দিন পড়ে হঠাত একদিন ডাঃ ফাহিমের নামে কমপ্লেইন উঠলো।
সে নাকি বাসায় গিয়ে বইয়ের কিছু পৃষ্ঠা কেটে রেখে দেন। এবং লাইব্রেরিয়ান তা হাতে নাতে দেখালো। সে প্রত্যেকটা টেক্সটবুকেরই শেষের পৃষ্ঠা গুলো কেটে রেখে দিয়েছেন।
তাই তার জন্য জরিমানার হুমকি আসলো। তখন হেড লাইব্রেরিয়ান আসলো। ডাঃ ফাহিমের সাথে অনেক নরম ভাষায় কথা বললেন।
কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন- আচ্ছা ডাঃ সাহেব আপনি পুরো বইয়ের কোথাও না কেটে, আপনি কেন শেষের কয়েক পেজ কাটেন?
ডাক্তার ফাহিমের স্বীকারোক্তি মূলক উত্তর- " দেখুন টেক্সটবুক গুলার শেষের কয়েক পেজ কে বলে "Appendix" বলে । আমি জেনারেল সার্জন মানুষ, সাড়া জীবন মানুষের পেটের Appendix কেটে বা অপারেশন করে অভ্যস্ত। কিন্তু কেন জানি না বইয়ের মধ্যে এপেন্ডিক্স লেখা দেখেও আমি সহ্য করতে পারি নাই। মনের ভুলে ওটাও কেটে ফেলেছি"।
from source: