তোমার পায়ের ওই নীল বুট
আর আমার হাতের ছোট্ট চিরকুট
যাতে লেখা ছিল
নীল আকাশের নিচে পড়ন্ত বিকালের কথা,
যাতে লেখা ছিল
শিশির ভেজা চোখে বুক ফাঁটানো ব্যাথা।
তোমার গায়ের ওই নীল জমা
আমাকে স্বরণ করিয়ে দেয়
প্রকৃতির বুকে সবুজের ছোঁয়া।
তোমার চোখের ওই নীল চশমা
আর আমার সবুজের পথে চলার ঠিকানা
যে পথে আঁকা আছে
সবুজে ঘেরা সমারোহ।
তোমার মাথার ওই নীল টুপি
আমাকে স্বরণ করিয়ে দেয়
অজানা ফুলের কাহিনীর মতো আজগুবি।
স্নিগ্ধ ঘাসের উপর জমাট বাঁধা সুপ্ত বাসনা।
তোমার ঠোঁটের কোনের ওই হাসি
আর আমার হৃদয়ের সুপ্ত বাসনায় জন্মানো
বেঁজে ওঠা সুরে ব্যাথাময় বাঁশি।
Image credit :Google search ....