পড়ন্ত বিকেল
পড়ন্ত বিকেল! ঘর্মাক্ত মন,ক্লান্তি চোখে মুখে;
কি এক অজানা বেদনা পাথর সম বুকে।
আমার চাপা নিঃশ্বাস
পায়নি খুঁজে কোথাও, এতোটুকু বিশ্বাস।
গোধূলি নামে মনের ভাজে ভাজে
হৃদয়ের আঁধার ঘরে,
সাঁঝ প্রদীপ জ্বালেনি কেউ ভুলেও,
কত যাতনা, বেদনা, কষ্টের পাহাড় টপকে এসেছি
দ্বার দেয়নি কেউ খুলেও।
এক শৈল্পিক রাতের স্বপ্ন দেখেছি,
যে রাতের থরে থরে এঁকেছি
সুখ শান্তি আর ভালবাসার জাল,
কোথাও ছন্দ খুঁজে পাইনি
পাইনি খুঁজে তাল।
বিনিদ্র রজণী, আমি বড়ই একা;
পেলাম যদিও শিল্পীর দেখা
তুলির আঁচড় কাটেনি মনে,
রঙের ছোঁয়া লাগেনি ধ্যানে।
তাইতো এখন ও দাঁড়িয়ে আছি
পড়ন্ত বিকেলে,
একটি শৈল্পিক রাতের সন্ধানে।