আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের সারা দিন অতিবাহিত করেন বই পড়ার মধ্য দিয়ে । আমরা তাদেরকে বইপ্রেমী বা বই পোকা বলে থাকি । বিশ্বের যত নামি দামি ব্যাক্তিরা রয়েছেন তাদের জীবনি নিয়ে আলোচনা করলে দেখা যাবে তারা সবাই বইয়ের পোকা ছিলেন। তারা তাদের অবসর সময় কাটাতেন বইয়ের মধ্য দিয়ে। তাদের নতুন কিছু জানার ক্ষিদা খুব ছিল বলেই তারা নিত্যনতুন বই পড়া শুরু করতেন । তাদের বইয়ের তালিকায় বিজ্ঞান ভিত্তিক বইয়ের পরিমান বেশি থাকতো । তারা তাদের দৈনিক টুডু লিস্টে অন্তত ১ ঘন্টার জন্য হলেও বই পড়ার চেষ্টা করতেন। বিশ্ব ধনকুব বিল গেটস তাদের মধ্যে অন্যতম একজন। তাই আজ আমরা এমন কিছু বই নিয়ে আলোচনা করব যা আমাদের জানার আকাঙ্ক্ষাকে শান্ত করতে পারবে।
Enlightenment Now
বিশ্ব বিখ্যাত লেখক Steven Pinker এই বইটি এ বছরেই প্রকাশিত করেন । বইটিতে লেখক মানব সভ্যতার ইতিহাস ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন । বিল গেটস বলেছেন বইটি তার পছন্দের বই গুলার মধ্যে অন্যতম। তিনি আরও বলেন ,
” I read the book slowly since I loved it so much. But I think most people will find it a quick and accessible read. He manages to share a ton of information in a way that’s compelling, memorable and easy to digest.”
The Gene : An Intimate History
এই অসাধারন বইটি ইন্ডিয়ান লেখক সিদ্ধার্থ মুখার্জী লিখেছেন। তিনি একজন ইন্ডিয়ান ফিজিসিয়ান ও রিসার্চার । বইটি ১৭ মে ২০১৬ তে প্রকাশিত হয়। সর্বমোট ৫৯২ পেজের এই বইটিতে লেখক জিনোম বিজ্ঞান ও মানুষের নিত্যদিনের জীবনের সাথে এর সম্পর্ক নিয়ে আলোচনা করেন। মানুষের ব্যক্তিত্ব এবং আচরণ সম্পর্কিত অনেক প্রশ্নের চমৎকার ব্যাখ্যা রয়েছে এই বইটিতে।
Seveneves
বইটি ১৯ মে ২০১৫ সালে প্রকাশিত হয়। বইটির লেখক Neal Stephenson , বইটি সাইন্স ফিকশন ক্যাটাগরির বই । লেখক Neal Stephenson বইটিতে এই মহাজগৎ ধ্বংস , বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার স্পেসক্র্যাফট ইত্যাদি রোমাঞ্চকর বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছেন এই বইটিতে । বইটি পছন্দের লিস্টে রেখেছেন বিল গেটস তাছাড়া তিনি আরও বলেছেন -
”You might lose patience with all the information you will get about space flight but I loved the technical details.”
The Fever: How Malaria Has Ruled Humankind for 500,000 Years
আমরা সকলেই ম্যালেরিয়া নামক ভয়াবহ রোগের সাথে কমবেশি পরিচিত। এটি একটি মশা-বাহিত সংক্রামক রোগ যার মূলে রয়েছে প্লাজমোডিয়াম গোত্রের প্রোটিস্টা । প্রতি বছর প্রায় ৪৩০,০০০ টি প্রান গ্রাস করে নেয়। বিল গেটস এর গেটস ফাউন্ডেশন বিগত কয়েক বছর যাবত এই রোগ মোকাবেলায় নানা ধরনের পদক্ষেপ গ্রহন করে আসছে। ম্যালেরিয়া ও এই রোগের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বইটিতে । বইটি Sonia Shah রচিত এবং বইটি প্রকাশিত হয়েছে ২০১০ সালে ।