His Debut performance was not good but he is waiting for a good result.
প্রথম ম্যাচে ছিলেন উইকেটশূন্য! অভিষেকটা সুখকর ছিল না সিলেটের ছেলে আবু জায়েদ রাহির জন্য। সেই স্মৃতি ভুলে নতুন দিনের অপেক্ষায় ছিলেন হয়তো ওয়ান ডে’তে অভিষিক্ত রাহি। গতকাল বুধবার নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই নিজের জাত চেনালেন তিনি। নিলেন ৫ উইকেট! সেই সাথে হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কারও। তবে, তার দুর্দান্ত বোলিংয়ের পরও ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের ষষ্ঠ ও শেষ ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ২৯২ রান তুলে। আইরিশদের বড় এ সংগ্রহ এনে দেন ওপেনার পল স্টার্লিং। ১৪১ বলে ১৩০ রানের দর্শনীয় ইনিংস খেলেন তিনি।
জয়ের জন্য ২৯৩ রানের টার্গেট ব্যাটসম্যানদের দৃঢ়তায় স্পর্শ করে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তাই জয় দিয়ে লিগ পর্ব শেষ করলো বাংলাদেশ। আগামীকাল শুক্রবার টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাশরাফির দল।
( Collected from Social Media )