আজ হারানো সব খাতা কলম হটাৎ খুঁজে পেলাম,
দিন, হারানো দিন, কতো যে রঙ্গিন, সব কিছু ছেড়ে এলাম।
শিখেছি কি আগে কিছু? দেখেছি আকাশ, আমি অনেক সহজ ছিলাম।
চোখের পানি, শত গ্লানি, অভিশাপ পেয়ে তাও কি দিলাম!
আমার অসুখ, সাজানো সুখ, দেখেছে কে আমি ছাড়া,
খাম, খারাপ স্মৃতি, নরম বাতাস, আজও মন দিশেহারা।
ভেজা বালিশ, শত নালিশ, একা একা ভোরের আগে শুকিয়ে যাক,
ঠোঁটের কোণে নরম হাসি, ভালোবাসি, মিথ্যে গল্প সাজানো থাক।
Source: The character is Princess Belle. This is not my creation. I don't reserve any rights. I inspired by the character so I draw.
Blessed Day To All!
Love,
Ayasha