কি ফেলে , ছেড়ে যেতে চাই !
কোথায় কতদূর কেন !
কেন শুধু তোমাকেই চাই
গুজব রটেছে যেন !
তাই ছন্দ
হয় ভঙ্গ
কত রঙ্গ
এই বঙ্গ !
কাঁটাতারে ঘেরা সীমানায় দাঁড়িয়ে
লাভ-ক্ষতি আর নায়ক ভিলেনের আবর্জনার শহরে হেঁটে ,
সুন্দরী প্রতিযোগিতার ভিড়ে এক লোমশ দানব পুরুষ দেখা যায় !
কি চমৎকার ! কর সৎকার !
তিতকুটে লাগে সব , একই রকম বিস্বাদ !
© জেসী খন্দকার