Assassination(2015)
আইএমডিবিঃ7.3
ডিউরেশনঃ ২ ঘন্টা ২০ মিনিট
অধিক সন্ন্যাসী তে গাঁজন নষ্ট৷ Assassination মুভির ডিরেক্টর বোধহয় তার উল্টোটায় বিশ্বাসী৷এর এর আগে The Thieves সিনেমায় একঝাক তারকা অভিনেতা অভিনেত্রী দের একত্রে ফ্রেমবন্দী করে যে সফলতা তিনি পেয়েছিলেন তারই ধারাবাহিকতায় Assassination ৷
কাহিনীর সময়কাল ১৯১০-১৯৩০ সাল৷ দক্ষিন কোরিয়াতে তখন জাপানী আগ্রাসন চরমে। জাপানী শাসক দের পা চাটা এক ব্যাবসায়ী লোভে পরে পলায়নরত স্ত্রী কে হত্যার জন্য লোক পাঠায় ৷ ভদ্রমহিলার সাথে থাকা দুই যমজ কন্যার একজন কে নিয়ে পালিয়ে যায় সঙ্গে থাকা নার্স , অন্য জন ফেরত আসে বাবার কাছে ৷
চায়নাতে উদ্বাস্তু কোরিয়ান দের চরম দূর্দশার চিত্র উঠে আসে পরের অংশে , জাপানী আগ্রাসন এ প্রান হারাতে থাকে শয়ে শয়ে মানুষ এরই মাঝে কিছু স্বাধীনচেতা মানুষ তখনো স্বাধীন রাষ্ট্র এর স্বপ্নে বিভোর৷ মানুষ সেখানে ঘরের চাল ফুটো হয়ে গেলেও তা মেরামত করে না কারন তাদের বিশ্বাস নিজ দেশে নিজ ভিটায় তারা ফেরত যাবেই৷
এর ই মধ্যে বাছাইকৃত তিন জন গুপ্ত ঘাতক দ্বারা কোরিয়ায় Assassination চালনোর প্রস্তুতি নেয় এক পক্ষ , সেই তিন জনের দলনেতা একজন স্বাধীন দক্ষ নারী সৈনিক , এই তিন জনের মিশন কে ভন্ডুল করতে আরো দুজন গুপ্তচর পাঠানো হয় সিউল এ , সাথে থাকেন আরেকজন জাপানীজ স্পাই৷ বাকি অংশের প্রকৃত স্বাদ পেতে মুভি টা দেখতে হবে৷
কাস্টিং নিয়ে বলার কিছু নেই , এক এক জন জাঁদরেল অভিনেতা ৷ Lee jung jae তার চরিত্র টার জন্য ১০ আনা মুভির বাকি অংশে দিলেও নিজের অবস্থান জাস্টিফাইড এর জন্য কোর্ট এ তার উক্তি গুলো দিয়ে ১৬ কলা পূর্ণ করেছেন৷ Ha jung woo এর চরিত্রের ব্যাপ্তিকাল আরেকটু বেশী আশা করেছিলাম
সর্বশেষে সবচাইতে দারুন উপস্থিতি আর দুর্দান্ত অভিনয় এর সাথে অসামান্য সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছিলেন যিনি তিনি – Jun Ji Hyun 全智賢 전지현 . ড্রামার জগতের মানুষ বলেই হয়ত এই মুভিতে An ok yun চরিত্র টার সাথে বার বার আমি My love from another star এর Chun song yi কে মেলাতে চাইছিলাম এবং পুরোপুরি ব্যার্থ – যাই হোক এ ক্ষেত্রে আমার ব্যার্থতাই এক জন অভিনেত্রী হিসেবে Jun ji hyun এর সফলতা।
Posted from my blog with SteemPress : http://www.eccheblog.ooo/2018/08/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%8f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8