ডিজিটাল মার্কেটিং কি????
ডিজিটাল মার্কেটিং কি? আগে আমাদের জানতে হবে মার্কেটিং কি? মার্কেটিং হল সাধারণত কোন পণ্য বা সেবা বিপনন, বাজারজাতকরন ও বিক্রয় করাকে বুঝায়। ডিজিটাল মার্কেটিং হলো অনলাইনের মাধ্যমে কোন সেবা বা পণ্যের বিষয়ে অন্যকে জানানো বা বিস্তার ঘটানো ও বিক্রয় করাকে বুঝায়। এর মাধ্যমে একজন মার্কেটার মার্কেটে বা টার্গেট অরিয়েন্টেড কাস্টমারের কাছে না গিয়েও সেবা বা পণ্যের প্রসার ও প্রচার করতে সক্ষম হয়। তারমানে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব সহজেই এবং ঘরে বসেই টার্গেট অরিয়েন্টেড কাস্টমারের কাছে পৌছানো যায়।
বর্তমান প্রেক্ষাপটে একজন ফ্রিল্যান্সার হিসেবে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা প্রচুর। বর্তমানে দেশে ও দেশের বাইরে এর চাহিদা বেড়েই চলেছে। আমাদের দেশে প্রচুর ই-কমার্স সাইট তৈরি হচ্ছে, অনেক প্রতিষ্ঠান অনলাইনে তাদের প্রডাক্ট সেল করছে। দেশের বাইরে এর একটা বিশাল চাহিদা তো আছেই। তাই ডিজিটাল মার্কেটিং জানা থাকলে লোকাল এবং ইন্টারন্যাশনাল অনেক কাজ ঘরে বসেই অনায়সেই করে খুব সহজে ইনকাম করা যায়।
এখন মার্কেটিং আর আগের মত নাই???
এখন অনেক প্রতিষ্ঠান আগের মত আর গতানুগতিক ট্রাডিশনালভাবে মার্কেটিং করাতে চায়না। কারন একদিকে যেমন আমাদের দেশে প্রায় ৫০% ইন্টারনেট ব্যবহারের সাথে যুক্ত। দিন দিন তা বেড়েই চলবে আর অন্যদিকে স্বল্প বাজেটে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব সহজেই কাস্টমার পাওয়া যায়। ডিজিটাল মার্কেটিং বর্তমানে তরুণদের জন্য একটি খুবই সম্ভাবনাময় সেক্টর।
কেনো আপনি ডিজিটাল মার্কেটিং করবেন????
চিন্তা করে দেখুন তো আপনি বাংলাদেশের অনেক বড় একটা কোম্পানিতে মার্কেটিং এ জব করেন। আপনার যোগ্যতা কেমন হওয়া উচিত? অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ডিগ্রী লাগবে কাজের অভিজ্ঞতা লাগবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং যা কিনা পূর্বের ট্রাডিশনাল মার্কেটিং এর থেকেও কার্যকরী আর অনেক বেশি ইনকাম করার সুযোগ থাকে সেটা করতে কোন বয়স লাগেনা, বড় ডিগ্রী লাগেনা, অভিজ্ঞতাও খুব বেশি লাগেনা। শুধু লাগে ডিজিটাল মার্কেটিং টা পুরোপুরি আয়ত্ত করা আর এর টুলস গুলা যথাযথ ব্যবহার করতে শিখা।
কি কি শিখবেন?????
কোর্স এর সাথে সাথে প্র্যাক্টিক্যাল হিসেবে ক্রিপ্টকারেন্সি মার্কেটিং এর কাজ করবেন। এই মার্কেটিং করলে আপনি বিটকয়েন এর মত আর যেই সমস্ত এলটকয়েন আছে সেগুলো কিভাবে ফ্রিতে আর্নিং করতে হয় তা শিখবেন। এর মাধ্যমে আপনি একটা আর্নিং করার সুযোগ পেয়ে যাচ্ছেন একদম প্রথম ক্লাস থেকেই। বিটকয়েন আমরা সবাই চিনি ও জানি।