মনে হলো বিনম্র এক মাইকফুল
আপনি। তার উজ্জ্বলতা ধারণ করে
ভাস্বর হয়ে আছেন আমাদের মাঝে
যেন। ফুলটি দেখেছিলাম শৈশবের
দূরবর্তী বিকালে। একাকী ফুটেছিল
সে বহুমুখী ঘাস, লতাগুল্মের মাঝে।
কী উজ্জ্বল ঋজুতা তার,যেন আপনি!
দেখিলে আপনারে পানাহ লাভ হয়
আমার, যেন নূহের চিশতীর যাত্রী
হয়ে আদি মাইকফুলদ্বয়কে দেখে
ভাবি আপনারে ছুঁয়ে যাওয়া বাতাস
খোশনসিব খুব। বৃষ্টিপাতে ভিজলে
আপনি, হয় মেঘদলের মোক্ষলাভ।
শ্যামাপদ আকাশেতে উড়িবার সাধ,
ইকারুস হয়তো আপনারে দেখলে,
ত্যাগিয়া চলে যেত হয়তো গৃহচারী
পথে নিভৃতে নীরবে। প্রাণনাথ তবে
কোন পূণ্যে পরিচয় দিল আপনার
আমার নিকটে? ভাবি, প্রগাঢ় বেদনা
নিয়ে অন্তরে, আপনার স্মৃতি আবার।
উত্তর না পাই, কিন্তু তব বন্দনায়
কেমনে যেন হেসে চলে যায় সময়।