হা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক প্রতিবারই ঈদের পর যেতে হচ্ছে শশুরবাড়ি। অনেকটা শশুরবাড়ি সপ্তাহ পালন করার মতো হা হা।
একদিকে বিবির দাবী সাথে বাচ্চাদের । এতো আন্দোলনের মধ্যে আমি কিবা করতে পারি। দাবী মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। তবে আমার ভালোলাগার মতো সময় যায় শশুরবাড়িতে। লাঙ্গলকোট এলাকাটা আমাকে অনেকে টানে। খুব ভালো লাগে পরিবেশটা। আর শশুরবাড়ির আত্বীয়স্বজনরাও বেশ আন্তরিক।
শশুর ইন্তেকাল করেছেন কয়েকবছর আগে। খুব মনে পড়ে ওনাকে। ওনাকে ভালোবেসেই ওনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। ওনার কথার ভঙিগ, আচরণ, ইবাদত, চিন্তা চেতনা আমাকে বেশ টানছিলো।
তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম মেয়ে কালো হোক আর ল্যাংড়া, হা হা বিয়ে আমি ওখানেই করবো। মূলত পরিবারের সবার প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গিয়েছিলো, মেয়ে দেখার আগেই। ২০০৯ সালের ঘটনা।
আজ প্রায় দশ বছর। তবু সবকিছুতে নতুনই রয়ে আছি। এখনো এলাকায় সবাই জামাই জামাই বলে ডাকে। ভালোই লাগে।