অনলাইনের প্রত্যেকেটি কাজেই আপনার যথেষ্ট জ্ঞান ও সময় দেওয়ার প্রয়োজন হয়। এখানে তারাই সফল হয় যারা এই দুটো বিষয় পুজি করে। যারা টাকাকে পুজি করে তারা অনেকাংশেই লুজার হয়। মানে কোনো কাজেই তেমনটা সফল হয় না। !
তারা টাকাকে পুজি ভেবে কাজের মৌলিক জ্ঞান থেকে দূরে থেকে যায় এবং সময়ও তাদের কাছে অপরিচিতি হয়ে যায়।
কিন্তু অফলাইন জগতটা ভিন্ন সেখানে টাকাকেই পুজি বলা হয়। হোক সে মূর্খ প্রাইমারী পাস , কোনো সমাস্যা নাই, কথা বলতে পারে না, কোনো সমাস্যা নাই, চোখে দেখে না, কোনো সমাস্যা নাই, দেহের রং কালো , কোনো সমাস্যা নাই। পুজি আছে এতো এতো , মনে মনে রাজা বাদশা। হা হা
অনলাইন জগত পুরোটাই ভিন্ন । যদিও অনেকবার বলেছি আবারো বলছি এখানে Creativity এর মূল্য বেশী।
একটা সাইন আপ করতে বলা হলো আর ৫ দিন ধরেই শুধু বলে বেড়াচ্ছেন কেমনে করে? হা হা হয় এরকমটাও হয়।
আসলে অনলাইনে আপনাকে অনেক Fast হতে হবে। চিন্তা চেতনা কাজে আপনাকে অনেক বেশী আপডেট হতে হবে। আর আপডেট হওয়ার জন্য অনলাইন ই সকল রকম ব্যবস্থা গড়ে উঠেছে।
নিজেকে ওই ফালতু একাডেমিক শিক্ষার সাটিফিকেট এর চাইতে মূল্যবান ভাবতে হবে। আজতো মানুষ এগুলো দেখায়ে নিজেকে অনেক বেশী অগ্রগামী ভাবে। অথচ এরাই সবচেয়ে নিন্মগামী।
একসময় এদের বেইল ই থাকবে না। তাই সময় থাকতে সময়ের কদর করুন। অনলাইন এর ব্যবসাগুলো জ্ঞানের সাথে সময় দিয়ে অর্জন করুন। দেখবেন হাওয়ায় হাওয়ায় কেমনে পাখি উড়ে। ধন্যবাদ