জাপানের টোকিওতে ৯ থেকে ১১ মে অনুষ্ঠিতব্য জাপান আইটি উইকে প্রতিবারের মতো এবারো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ এসোসিয়শেন অব সফটওয়ার ইনফরমেশন সার্ভিস (বেসিস)।
বেসিস থেকে এবার ১৫টি প্রযুক্তি প্রতিষ্ঠান, জাপান আইটি উইকের অন্যতম বৃহত্তম বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের সেবা প্রদর্শন করবে বলে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান জানিয়েছেন।
image sources
তিনি জানান, ৩৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল এই মেলায় অংশ নিচ্ছে। যে সব প্রতিষ্ঠানের সদস্য এই মেলায় অংশ নিচ্ছে তারমধ্যে রয়েছে ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড, বিডিটাস্ক, প্রাইডসিস আইটি লিমিটেড, কমলিঙ্ক ইনফো টেক লিমিটেড, নেসেনিয়া লিমিটেড, ইক্সোরা সল্যুশন লিমিটেড, শিওর সফট টেকনোলজি লিমিটেড, ই-জেনারেশন লিমিটেঢ, লিডসফট বাংলাদেশ লিমিটেড, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড., সিসটেক ডিজিটাল লিমিটেড, মিডিয়া ৩৬৫ লিমিটেড, ডেসটিনি ইনকরপোরেশন, ইনফোক্রেট সল্যুশনস লি. এবং বিজেআইটি লিমিটেড।