বাংলাদেশ দক্ষিন পূর্ব এশিয়ার একটি সুন্দরতম দেশ । এই দেশে দেখার মত অনেক কিছুই আছে । বিশ্বের সব থেকে দীর্ঘ সমুদ্র সৈকত এই দেশেই অবস্থিত । এছাড়া বাংলার গ্রামে গঞ্জে মানুষ জীবন বিচিত্র দেখার মত । । বান্দরবান , খাগড়াছড়ি আর রাঙ্গামাটি রয়েছে অজস্র বড় বড় পাহাড় । যা দেখলে চোখ জুরিয়ে যায়। সবুজ শ্যামলে ভরা এ দেশের পথে প্রান্তরে কতইনা সুন্দর লুকিয়ে আছে। পৃথিবীর অনেক দেশ তাদের পর্যটন খাত থেকে অনেক আয় করে । কিন্তু বাংলাদেশের এই খাত থেকে আয় খুব কম । এর মূল কারন পর্যাপ্ত ব্যবস্থার অভাব ।
সরকার পর্যাপ্ত ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলে এই খাত থেকে অনেক আয় করা সম্ভাব। এখনই বড় বড় প্রকল্প গ্রহণ করা দরকার। যদিও ইতিমধ্য সরকার কিছু প্রকল্প বাস্তবায়ন করেছে । আরও অবকাঠামোগত উন্নয়ন করাতে এবং প্রচার অভিজান দরকার । তাহলে বিশ্বের মানুষ এই দেশ ভ্রমণ করতে উৎসাহী হবে। এই দেশ আয় করতে পারবে ভালো পরিমান পর্যটন খাত থেকে।
image source : https://nijhoom.com/best-places-to-visit-in-bangladesh/
বাংলাদেশে রয়েছে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনও । খুলনা , বাগেহাটে রয়েছে খাঞ্জাহান আলীর ষাট গম্বুজ মসজিদ । রাজশাহীর পাহাড়পুরে পাওয়া সভ্যতা । এখানে মহাস্থানগড় খুবই দর্শনীয় স্থান ।