আমার বাসার পিছনের এলাকা একদম ডুবে গেছে
যখন বৃস্টি হচ্ছিলো
আর এই হচ্ছে আমাদের এলাকার রাস্তা
এটি হলো নারায়নগন্জ ফতুল্লার ব্যাংক কলনি এলাকা। এরকম আরো হাজারো রাস্তা আমাদের বাংলাদেশে আছে । এটাতো শুধু মাএ একটি এলাকার ছবি দিলাম। আমাদের দেশে এরকম দুর্লব রাস্তার সমস্ত ছবি যদি এখানে দিতে যাই তাহলে হয়তো তা আপনারা দেখতে গেলে পুরো ৭ দিন লেগে যাবে।
বাংলাদেশে প্রাই অনেকেই মনে করে বাংলাদেশ একটি ডিজিটাল দেশ, ভাই কই আমিতো বাংলাদেশ ডিজিটাল দেখছি না। এধরনের
সমস্যা কি বাংলাদেশের সরকার দেখছে না। ও তারা তো শুধু পারে সোফিয়ার মতো একটি রোবটকে বাংলাদেশে আনতে ১৬ কোটি টাকা নস্ট করতে। কেন ভাই ঐ ১৬ কোটি টাকা নস্ট না করে যদি আমাদের এলাকার মতো রাস্তা মেরামত করার জন্য প্রতি এলাকায় ১০ লক্ষ টাকাও দেয় তাহলে ১৬০ টি এলাকা উন্নত হতে পারে। আর সোফিয়ার কথা বলি সোফিয়ার মতো রোবট আমারা বাংলাদেশিরাই বানাতে পারি এবং তা বানিয়েও দেখাছি( বন্ধু রোবট)।
আমার বাংলাদেশের সরকারের কাছে আকুল আবেদন এভাবে অযথা টাকা নস্ট না করে কিছু উন্নয়ন করেন। যদি কোন সরকারি কর্মকর্তা আমার এই পোস্ট টি দেখেন তাহলে ভাই আমাদের এলাকা ওআমাদের মতো যত এলাকা আাছে তা দ্রুত ঠিক করার জন্য অনুরোধ করছি।
আমরা আর এই ময়লা দিয়ে হাটতে পারছি না।