ঘর কোনজনার !
আমার শরীর যে ঘরে
সে ঘর আবর্জনার
আমার মন যে ঘরে
সে ঘর কোনজনার... !?!
কার দখলে সহজঘর যদি জানি ...
ভাসবে দুই চোখ নদীর পানি...
শোষণহীন নগর গ্রাম
বাঁচবে মানুষ বাচঁবে প্রাণ...
ছুটি হবে সত্যি সেদিন
শরীরমন মিশবে যেদিন...
মুক্ত হবে আটক দুপুর
আমার ঘরে তোমার নুপুর...
তবু...
আমার শরীর যে ঘরে
সে ঘর আবর্জনার
আমার মন যে ঘরে
সে ঘর কোনজনার... !?!
© জেসী খন্দকার