আমার এক আত্মীয়র বাড়ি
বেড়াতে এসেছি- দূর গাঁয়ে ।
তা, আমাদের এখান থেকে
মেইল বিশেক তো হবেই ।
অজানা-অচেনা মেঠো পথ, অচেনা প্রকৃতি,
এমনকি যৌবনা সবুজ ঘাসগুলোও অচেনা ।
এখানকার দোয়েল আর শালিকদের সাথে
আমার গায়ের দোয়েল শালিকদের
মিল খুজতে শুরু করলাম ।
দেখতে হুবহু একই রকম
তবে ওরা আমায় চেনে না।
তাইতো, দেখলেই পালিয়ে যায়।
কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.
অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.