প্রায়ই তোর সাথে কারন অকারনে ঝগড়া বাধে,
জানিনা কেন বার-বার পা বাড়াই ঐ ফাদে ।
এই প্রান্তে আমি আর ঐ প্রান্তে তুই রাগী
এখানে জেগে আছি আমি, আর ওখানে তুই ঘুমাচ্ছিস।
বিনা কারনেই করিস কথার হেরফের,
অযথাই সৃষ্টি হয় মান অভিমানের।
মনের আকাশে বেধেছে মেঘের ঘনঘটা,
তাইতো প্রেমের প্রেমের আবেগে এ মন আকুল।
যখন তুই দেখিস সূর্য; তখন আমি চাঁদ দেখি
একই বৃত্তে আমরা দুজন; তবু মাঝে বেড়ি বাধ ।
তুই ধরিস মেঘ আর আমি ছুই বৃষ্টি,
একই মোহনায় আমরা দুজন তবু কেন এই অনাসৃষ্টি ?
কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.
অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.