বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ও উইকেট রক্ষক মুশফিকুর রহিম। তিনি বর্তমানে দুর্দান্ত পারফরম্যান্স করে একটা ভালো অবস্থানে রয়েছেন।
সম্প্রতি তিনি ক্রিকেট বিষয়ক পোর্টাল ইএসপিএনে দেয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি তামিমদের সাথে খেলা নিয়েও কথা বলেন।
মুশফিক বলেন, ‘গত চার-পাঁচ বছর ধরে আমার ধারাবাহিক ভালো খেলার পেছনে এই চার ক্রিকেটারের ভূমিকা রয়েছে। কৃতজ্ঞতা তাদের প্রতি। জীবন সহজ হয়ে যায় যখন আপনি সাকিব, রিয়াদ ভাই অথবা তামিমের সঙ্গে ব্যাট করেন।’
তিনি আরো বলেন, ‘ক্রিকেট একার খেলা নয়। ভালো পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। আমাদের সবারই ম্যাচ জয়ের ক্ষেত্রে বড় অবদান রয়েছে।
গত চার-পাঁচ বছর ধরে আমাদের পাঁচজনের প্রত্যেকেই কঠোরভাবে চেষ্টা করেছি। এমন একটি প্রজন্মের ক্রিকেটারদের সাথে খেলতে পারাটা অনেক বড় কিছু।’