আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকের ব্লক টি হচ্ছে খুলনা সরকারি মহিলা কলেজের পিঠাপুলি উৎসব নিয়ে।
হঠাৎ করে জানতে পারলাম আজকে আমাদের খুলনা সরকারি মহিলা কলেজে পিঠাপুলি উৎসব রয়েছে। তো সেজন্যই আমরা চলে গেলাম পিঠাপুলের উৎসবে। এক কথায় বলতে গেলে এটা হচ্ছে পিঠা মেলা।
মেলায় কমবেশি ভালোই ভিড় হয়েছে আর এখানে সব থেকে ভালো যে জিনিসটা লেগেছে এখানে কোন ছেলেদের এলাউ করা হয়নি আর এখানে কোন হই হট গুলো হয়নি। খুব সুন্দরভাবে মেলাটি হয়েছে। নাচ গান পিঠা সবকিছু মিলায়ে জিনিসটা কিন্তু খুবই সুন্দর ছিল আর খুবই মজাদার ছিল এখানে আজকে আমরা যে খুবই মজা করেছি।
অনেকদিন কোন ব্লগ আপনার দেয়া হয় না। সেজন্য আজকে ভাবলাম যে এই মেলার এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। বাইরের পিঠার দাম যেরকম তার তুলনায় এই মেলায় কিন্তু পিঠার দাম কম ছিল। আর খেতেও মজা ছিল। সবকিছু হোমমেড করা ছিল । এখানে শুধু পিঠা না এখানে স্ন্যাকস আইটেম ছিল। দুপুরে খাবারের জন্য আলাদা একটা ব্যবস্থা ছিল আর এখানে সবকিছু খুবই শৃঙ্খলা ভাবে হয়েছে।
নিম্নে আমি সব বিস্তারিত সহ সকল ছবি দিয়ে রেখেছি।আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মত এখানেই বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।।