পৌষের বিকাল
কেমন ঠান্ডা আর বিষন্ন যেন,
এখানে ওখানে সর্বত্রই
রিক্ততার ছাপ অতি স্পষ্ট ।
অপরূপ প্রকৃতির আর সে রূপ নেই,
পরভৃৎ হয়েছে পথভ্রষ্ট ।
বাতাসে বাতাসে ভেসে বেড়ায়
নিষ্প্রাণ শুষ্ক পাতা ।
প্রকৃতির অফুরন্ত সজীবতায়
যেন সে হঠাৎ রিক্ততা ।
পশ্চিমের আকাশে, কুয়াশার আড়ালে
ম্লান সূর্য হাসে ।
মুঠো মুঠো ছড়ায়
সোনা রোদ্দুর এ ধরায় ।
হিমেল হাওয়ায় মন ভেসে যায়
কোন এক অজানায় ।
image source & credit: web
This Poem was published also on my Bengali blog :
http://aakal.blogspot.in/2010/01/blog-post_29.html
http://www.somewhereinblog.net/blog/Suprokash2best/29076937
follow me on steemit AND resteem it
>>Thanks to for designing my badges :)<<
MY STATS
REPUTATION SCORE : 67.3 | TOTAL FOLLOWERS : 278
TOTAL BLOG POSTS : 358 | TOTAL LIKES : 20021
TOTAL EARNINGS : $2571.28