পৃথিবীতে এমন কিছু
ঘটনা ঘটে বা ঘটে যায়
যার ব্যখ্যা মানুষ
আজো দিতে পারে নি ।
আমি যে ঘটনাটি আজ আপনাদের
কাছে শেয়ার করতে চাই । সেটা একেবারে সত্য
ঘটনা এবং এটা আমার মায়ের কাছ
থেকে শোনা ।তখন কিছু দিন
হয়েছে আমার মা-বাবার
বিয়ে হয়েছে ।আমার মা ও
বাবা একদিন আমার নানু বাড়ি বেড়াতে গেছে ।তখন
বর্ষাকাল । টিনের দোতালা ঘর
আমাদের নানুর ঘর । আমার মা ও
বাবার শোবার ঘর দেওয়া হল
দোতালায় ।
সে ঘরে একটি আয়না ছিল যা খাটে কাছে ছিল ।মাঝ
রাতে হঠাত্ সবার
মায়ের ঘুম ভেঙ্গে গেল এবং দেখল
একটি বিশাল আকৃতির কুকুর
(যা সাভাবিক আকারের চাইতে বড়)
সেই আয়নায় তার প্রতিছবি দেখছে আর
রাগে গোঁ গোঁ করছে ।এত রাতে এমন
জায়গায় হঠাত্ একটি কুকুর দেখে-
মা প্রচন্ড ভয় পেয়ে বাবা কে উঠাল
। আমার বাবা ও ভয়
পেয়ে সবাইকে ডাকতে বলল । মা যখন সবাইকে
ডাকতে থাকল তখন
কুকুরটি তাদের
দিকে তাকিয়ে রাগে আরো জোরে গোঁ গোঁ
করতে থাকল
এবং তাদের দিকে আসতে লাগল ।আর
এদিকে তাদের চিত্কার শুনে আমার
নানা- নানি,মামা- মামি ও আমার এক
খালা ছুটে আসল । কুকুরটি তাদের
দেখে পালাল এবং দোতালার
থেকে লাফ দিল । যেখান থেকে লাফ
দিল সেটি একটি ছোটো ফুটো ছিল
যা ঐ বিশাল কুকুটি বের হয়ে যাওয়া অসম্ভব ছিল
।সকাল উঠে সবাই সেই কুকুরটির
পায়ের ছাপ খুজল
কারন বৃষ্টিতে মাটি ভেঁজা থাকায়
তার পায়ে ছাপ পড়ে থাকা উচিত
ছিল ।কিন্তু কেউ রাতের সেই কুকুরটির পায়ের ছাপ
পায় নি । আর
এ ঘটনার রহস্য আজ পর্যন্ত
খুজে পায়নি । বিঃদ্রঃ এ
কাহিনীটি আসলে গল্প বলা যায়
না কারন এটি একটি সত্য ঘটনা ।
আর এই ঘটনাটি আমি আমাকে যে ভাবে বলা
হয়েছে সে ভাবে ফুটিয়ে তুলতে পারিনি ।
তাই হয়ত কাহিনীটি আপনাদের ভাল
নাও লাগতে পারে ।কারন আমার
লেখে লিখি বেশি অভিঙ্গতা নেই ।