খান সারওয়ার মুরশিদ
দেশবরেণ্য বুদ্ধিজীবি ও শিক্ষাবিদ।১৯৫২ সালের ভাষা আন্দোলন সহ বাংলাদেশের সকল গণআন্দোলন ও মুক্তিযুদ্ধের নেপথ্য রুপকারদের তিনি একজন। আজীবন তার পেশা ছিল শিক্ষকতা এবং শিক্ষক হিসেবে তিনি ছিলেন এক কিংবদন্তিতুল্য প্রতিভা। ১৯২৪ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন তিনি। ২০১১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পান। ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ৮ই ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।