রেডিও নিউজ উপস্থাপক Yoon তাঁর শো চলাকালীন সময়ে এক কল রিসিভ করে । কলদাতা জানান যে, সে কাছাকাছি থাকা এক ব্রিজকে বোম দিয়ে উড়িয়ে দিবে ! এবং কিছুক্ষণ পর, সত্যিই এক ব্রিজে বোম বিস্ফোরিত হলো ! কলদাতা পুণরায় কল করে জানান যে, তাঁর কিছু দাবি আছে এবং সেগুলো পূরণ করতে না পারলে সে শহরের আরো বেশ কিছু স্থাপনা বোম দ্বারা বিস্ফোরিত করবে !
এদিকে লাইভে থাকাকালীন অবস্থায় Yoon সেই কলদাতার অদ্ভুত দাবী ও মেনে নিতে পারছেন নাহ ! কেননা, দাবীটি ছিলো - স্বয়ং প্রেসিডেন্টকে এক বিশেষ কারণে ক্ষমা চাইতে হবে সকলের সামনে !
মাত্র ৯৮ মিনিটের টানটান উত্তেজনার থ্রিলারটির নাম The Terror Live .
দুর্দান্ত অভিনয় করেছেন প্রধান চরিত্রে অভিনয় করা Jung-woo Ha. গল্প এবং চিত্রনাট্য - দুটোই একেবারে ইউনিক ! ক্যামেরাওয়ার্ক খুবই ভালো লেগেছে । সর্বোপরি, প্রোডাকশনের কাজ টপ নচ ছিল । ডিরেকটর অসাধারণ কাজ করেছেন । পুরো সিনেমায় সাসপেন্স বজায় রেখেছেন ।
সকল কিছু এতোটা দারুণ লাগার পরেও একটা বিশেষ দিক নজর এড়ায় নি ! এবং তা হলো ফিনিশিং ! চমৎকার এক বিল্ড আপ করে শেষ দিকে খুব বেশী কিছুই প্রত্যাশা করছিলাম ! শেষটা হতাশ করেনি তবে আরো ভালো হতে পারতো !