টাইপ-০৫৬ করভেট - Type 056 Corvette
টাইপ-০৫৬ করভেট হল একটি চাইনীজ করভেট। করভেটটি ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে সর্বপ্রথম সবার সামনে আসে। টাইপ-০৫৬ করভেটটির ন্যাটো রিপোর্টিং নাম Jiangdao। এই করভেটটিকে মূলত চাইনীজরা তাদের পুরনো পেট্রোল ক্রাফট এবং টাইপ-০৫৩এইছ ফ্রিগেট (Type 053H frigate) রিপ্লেস করার জন্য সার্ভিসে এনেছে। করভেটটি শুরুতে সাবমেরিন বিধ্বংসী ক্ষমতা না থাকলেও পরবর্তীতে টাইপ-০৫৬এ (Type 056A) মডেলে সাবমেরিন বিধ্বংসী ক্ষমতা অর্থাৎ এন্টি-সাবমেরিন ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে।
চায়নার Hudong-Zhonghua Shipbuilding কোম্পানি এটিকে ডেভেলপ করেছে। ২০১২ সালে করভেটটিকে প্রথম পানিতে ভাসানো হয়। বর্তমানে চাইনীজ নেভিতে ২০ টিরও অধিক টাইপ-০৫৬ করভেট সার্ভিসে আছে এবং আরও অধিক সংখ্যক টাইপ-০৫৬ করভেট সার্ভিসে কমিশনের অপেক্ষায় আছে। চাইনীজ নেভি এই করভেটের ওপর এতটাই ভরসা যে তারা প্রতি ৬ মাসে এই রকম একটি করভেট তাদের সার্ভিসে রাখতে চায়।
করভেটটিকে মূলত স্বল্প থেকে গভীর সমুদ্রে অপারেশন পরিচালনা করতে বিশেষ ভাবে পারদর্শী। এটি একই সাথে এন্টি-সাবমেরি, এন্টি-এয়ার, এন্টি-শিপ ওয়ারফেয়ার অপারেশন চালাতে পারে। করভেটটি চারটি C-802A এন্টি-শিপ মিসাইল বহন করতে পারে। এর পেছনের দিকে হেলিকপ্টার ল্যান্ডিং এর জন্য একটি ল্যান্ডিং ডেকও আছে।
বর্তমানে চাইনীজ নেভি ছাড়াও বাংলাদেশ ও নাইজেরিয়ান নেভি টাইপ-০৫৬ করভেটটিকে তাদের বহরে রেখেছে। বাংলাদেশ নেভিতে ৪ টি এবং নাইজেরিয়ান নেভিতে ২ টি এইরকম যুদ্ধ জাহাজ সার্ভিসে আছে।
পরবর্তী পর্বে বাংলাদেশ নেভির টাইপ-০৫৬ করভেট নিয়ে আলোচনা করা হবে।
[বি:দ্র:- কোন প্রকার ভুল ত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন। ]