পানাম নগর নিয়ে একাধিক ব্লগ করব বলেছিলাম। তাই আজকেও নতুন ব্লগ নিয়ে হাজির হলাম।
আজকে আপনাদেরকে বলব কিভাবে পানাম নগরে আসবেন।
ঢাকা হতে প্রায় ৩০ কিলোমিটারের পথ পানাম নগর। গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের বাসে সোনারগাঁ যাওয়া যাবে। গুলিস্তান হতে সোনারগাঁওয়ের বাস আছে দোয়েল, বোরাক এসি, স্বদেশ। কুমিল্লার বাসগুলো ও সোনারগাঁওয়ে আসে। এখান থেকে যে যেকোনো বাস এ এসে সোনারগাঁও বাস স্ট্যান্ডে নামতে হবে। তারপর যে কোনো একটি রিকশা বা ইজিবাইকে করে যাওয়া যাবে পানাম নগর।
ঢাকা হতে পানাম নগর বেশি দূরে নয়। এ জায়গাটা বাংলার ঐতিহ্য বহন করে। ঘোরার জন্য ভালো জায়গা।
ধন্যবাদ।