তোমার মাঝেই হারিয়ে যাই
এইযে তোমার থেকে দূরে দূরে থাকায় অনবরত আমি কিছু না কিছু হারাতেই থাকি,
কখনো মন হারাই তো কখনো চিন্তাশক্তি, কখনো বুঝ হারাই তো কখনো স্বস্তি,
কখনো সময়ের হিসেব মিলাতে পারিনা,
সকাল কে মনে হয় বিকেল,সন্ধ্যাকে মনে হয় দিনের শুরু,
তোমার পছন্দগুলোর মাঝে হারিয়ে ফেলি নিজের পছন্দগুলোকে,
আমার প্রিয় রঙ,প্রিয় মুহূর্ত, প্রিয় পোশাক,
সব কিছু যেন নিজ পরিচয় বদলে
তোমার পছন্দ হওয়ার আশায় পথ চেয়ে থাকে অবিরত,
যা কিছু দেখি মনে হয় দেখছি আমি তোমার দৃষ্টি দিয়ে,
এটা ওটা হারাতে হারাতে কখন না আমি নিজেকেই হারাই তোমার মাঝে?
পারবে তো তখন আমাকে খুঁজে নিতে?
প্রিয়া বলে কাছে ডাকতে?
হারিয়ে যাওয়া আমার আমিতে
একবারই না হোক খুব করে হারিয়ে যেতে?