পৃথিবীতে এ পর্যন্ত যতো বিপ্লব ঘটেছে, দেখা গেছে যে, ঐ বিপ্লবের নায়কগন তাদের পরবর্তী বংশধরদের জন্য অর্থনৈতিন সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহন করেছেন। এটা মানব প্রকৃতির এক অনস্বীকার্য দুর্বলতা, এমনকি ধর্মীয় সংস্কারকগনও এর ব্যতিক্রম নন।
কিন্তু আল্লাহর রাসূল কি করেছেন? বদরের যুদ্ধে আপন ভাতিজা আলী ও চাচা হামযাকে পেশ করেছেন। কিন্তু যাকাতের সুবিধা ভোগের সুযোগ হাশেমীদের জন্য চিরতরে বন্ধ করে দিয়েছেন।