আসমান কালো করে যখন মেঘ ডাকে তখন ময়ুর নাচে পেখম মেলে। বাহ কী সুন্দর! -এ কার সৃষ্টি! কে তিনি?
মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি। হঠাত তখন সাত রঙ এর রংধনু দেখি। বাহ কী সুন্দর! -এ কার সৃষ্টি! কে তিনি?
ভোরে কচি সবুজ ঘাসের বুকে মিষ্টি রোদে শিশির কনা ঝিলমিল করে। বাহ কী সুন্দর! -এ কার সৃষ্টি! কে তিনি?
তিনি আল্লাহ। সৃষ্টির যেখানে যতো সুন্দর দেখো, সব তারই সৃষ্টি। এতো সুন্দরের স্রষ্টা যিনি তিনি কতো সুন্দর! হে চির সুন্দর! আমি তোমাকে ভালবাসি।