জ্বলে যাই, জ্বালাই
করাই সব অবহেলায়
ঢলে পড়ি, ঢলাই
তবু কেউ ছাড়ে না আমায়
আমি এক জ্বলন্ত সিগারেট।।
.
অস্পষ্ট দহনে জ্বলে বুকটা
ক্ষণিকের ভ্রমে চায় সে আমায় নিবারনে
আর আমি বাড়াই দহনের তীব্রতা
তবুও আসে না কারো আমার প্রতি তিক্ততা
পুড়ে যায়,পুড়াই
তবুও সে চায় আমায়
আমি এক জ্বলন্ত সিগারেট।।
.
উন্মাদ, ছন্নহীন যত্তসব
আমায় ঘিরে কলরব
পিছে ফেলে প্রিয়ার মায়া
আমায় করে তাদের ছাঁয়া
কতশত শর্বরী কাটিয়ে দেয়
নীরবে ধর্ষণে আমায়
ধর্ষিত হই, ধর্ষণ করি
চিন্তা শক্তিকে করি ছাই
তবুও সে ছাড়ে না আমায়
আমি এক জ্বলন্ত সিগারেট।।
.
আমি এক অব্যক্ত বেদনা
নীরবে বিষ ঢালি
আমি এক ছদ্মবেশী ছলনা
অন্তিমের পথে চলি
জ্বলে যায়,জ্বলিয়ে দিই
রাখি শত তামাশায়
আমি এক জ্বলন্ত সিগারেট।।
.
আমিও ভালবাসি
তাই এত কাছে ডাকি
তবুও যদি কাছে ডাকো
ভালবেসে ধরে রাখো
দিয়ে যাবো মোর সবখানি।।।